খালেদ খানকে উৎসর্গ করে নাট্যমেলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaled-khan‘দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাট্য ও অন্যান্য ২০১৫’ শিরোনামে এক নাট্যমেলার আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গনেমোর।

মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও নাট্য নির্দেশক যুবদা খ্যাত প্রয়াত খালেদ খানকে উৎসর্গ করে এ নাট্যমেলার আয়োজন করেছে প্রাঙ্গনেমোর।

বিগত ৫টি নাট্যমেলার অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় ৬ষ্ঠবারের মতো ৬ থেকে ১২ মার্চ পযর্ন্ত সপ্তাব্যাপী এ নাট্যমেলার আয়োজন করেছে সংগঠনটি।

৬ মার্চ নাট্যমেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আরো উপস্থিত থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ইন্দরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের পরিচালক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।

নাট্যদলটির পরিচালক অনন্ত হীরা জানান, এতে ভারতের ৫টি ও বাংলাদেশের ৮টি নাটক প্রদর্শন করা হবে।

উল্লেখ্য রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় ২০০৯ সালের ১ থেকে ৮ মে বাংলাদেশ ও ভারতের আটটি উল্লেখযোগ্য রবীন্দ্রনাট্য প্রযোজনা নিয়ে প্রথমবারের মতো দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলার আয়োজন করে দলটি। এরপর ২০১০ সালে চট্টগ্রামে ১ থেকে ৪ এপ্রিল এবং ২০১১ সালে ১২ থেকে ১৮ ফব্রেুয়ারি ঢাকায় নাট্যমেলাটি অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/আবিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G