গাজীপুরে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১০:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gazipur busগাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোররাত ৩ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এ সময় চালক ও হেলপার বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখে তারা বাস থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে বাসের সিটগুলো পুড়ে যায়। ওই বাসটি স্থানীয় বিভিন্ন পোশাক করাখানার শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহার হতো।

প্রতিক্ষণ /এডি/মিল্লাত

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G