ঘরোয়া ব্যায়ামে আকর্ষনীয় ফিগার

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

downloadবাড়িতে ব্যায়াম: গুরুত্বপূর্ণ কিছু বিষয়
লাইফস্টাইল ডেস্ক

দারুণ উৎসাহে গত কিছুদিন ধরে বাড়িতে ব্যায়াম করছে রিফাত। কারন গত কয়েক মাসে সে অনেক মুটিয়ে গেছে। আগের চেয়ে শরীর এখন বেশ হালকা লাগে, হাত পায়ের পেশীগুলোও আগের চেয়ে অনেক সুগঠিত আর পেটে কোনো চর্বিও নেই। আয়নায় ফিগার দেখে নিজের সে নিজেই অবাক হয়।

চলুন তাহলে জেনে নিই রিফাতের মত ফিগার পেতে বাড়িতে যেভাবে বাড়িতে ব্যায়াম করবেন তার নিয়ম গুলো:

দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আস্তে-আস্তে চেয়ারে বসার মতো করে বসতে থাকুন। খেয়াল রাখতে হবে, পায়ের পাতা যেন নড়ে না যায়। ১০ সেকেন্ড এভাবে থেকে উঠে দাঁড়ান। ১০-১২ বার করলেই হবে।

নিয়মিত ব্যায়াম করে অ্যাব্স তো দারুণ দেখাচ্ছে, এবার কোমর আর পিঠের ব্যায়াম। একটা সুইস বলের উপর উপুড় হয়ে শুয়ে পা দুটো দেয়ালের গায়ে এমনভাবে রাখুন যাতে পা একটুও না নড়ে। এবার পেট দিয়ে বল রোল করে আস্তে-আস্তে নীচের দিকে নেমে একই ভাবে ওপরের দিকে উঠে যেতে হবে।

সোজা হয়ে দাঁড়ান ঘাড়ের পেছনে হাত দিয়ে নিচের দিকে ঝুঁকে আসুন, যতদূর সম্ভব। এভাবে ১০ বার করুন।

দাঁড়িয়ে দুই হাত কোমরে রেখে মাথা ডানে, বায়ে, সামনে এবং পেছনে এভাবে ১২ বার ঘোরান সোজা হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত রেখে ওঠার চেষ্টা করুন, খেয়াল রাখবেন পা ভাঁজ করবেন না, এভাবে ৮ বার করুন।

যেকোনো ব্যায়াম করার সময়ই কিছু বিষয় মাথায় রাখুন

সকালে হালকা কিছু খেয়ে ব্যায়াম করুন
ব্যায়াম করার সময় আরামদায়ক পোশাক পরুন
প্রথমেই বেশি সময় নিয়ে কঠিন ব্যায়াম করবেন না। ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়ান
ব্যায়ামের কিছু বই এবং সিডি পাওয়া যায় এগুলো দেখে নিতে পারেন।

মনে রাখবেন, নিয়মিত ব্যায়ামের উপকারিতা অনেক বেশি। ব্যায়ামের ফলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, শরীরের ওজন কমে, ত্বক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ভালো ঘুম হয়, মানসিক চাপ কমে, কোষ্ঠকাঠিন্য দূর করা ছাড়াও আরও অনেক সমস্যার সমাধান হয়।

সুতরাং চলুন দেরি না করে এখন থেকেই শুরু করি নিয়মিত ব্যায়াম, থাকি সুস্থ।

প্রতিক্ষণ/এডি/ সিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G