চার জনের ছবি প্রেক্ষাগৃহে নিষিদ্ধ

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1507707_329023983960719_721167370011614612_nপরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার নির্মিত এবং চিত্র নায়ক শাকিব খান ও মিশা সওদাগর অভিনীত সিনেমা কোনো প্রেক্ষাগৃহে না চালানোর ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ প্রদর্শক সমিতি ।

অবিলম্বে সিনেমা হল মালিক এবং বুকিং এজেন্টদের সমন্বয়ে একটি যৌথ সাধারণ সভা অনুষ্ঠানেরমাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেবেন বলেও জানান এ সংগঠনের নেতারা ।

গত ২০ জানুয়ারি থেকে হিন্দি ও উর্দু ছবি প্রদর্শনের প্রতিবাদে মাঠে নেমেছে দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। ২১ জানুয়ারি, বুধবার কাফনের কাপড় পরে রাস্তায় নামেন শিল্পী ও কলাকুশলীরা ।

এর পর ২৩ জানুয়ারি, শুক্রবার রাজধানীর মধুমিতা এবং পূর্ণিমা সিনেমা হলসহ দেশের বেশকিছু হলের সামনে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচী পালন করে এ সংগঠনটি। তাদের দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনে নামার হুমকি দেন সংগঠনের নেতা-কর্মিরা  তোপের মুখে কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে আমদানিকৃত একটি হিন্দি ছবি নামিয়ে ফেলা হয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের ছবি প্রেক্ষাগৃহে না চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলে, ‘বৈধভাবে আমদানিকৃত ভারতীয় ছবি ‘ওয়ান্টেড’ গত ২৩ জানুয়ারি সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি আমাদের হুমকি দিয়ে আসছে। তারা সিনেমা হল আক্রমণের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে। ব্যানার ও পোস্টারে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ।

তিনি আরো বলেন এই অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাদের পরিচালিত ও অভিনীত কোনো ছায়াছবি আমাদের সিনেমা হলগুলিতে প্রদর্শিত হবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারন সম্পাদক মিয়া আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. রফিকউদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ, নারায়ণগঞ্জের আয়েশা প্রেক্ষাগৃহের মালিক মেহমুদ হাসান প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/আকিদুল ইসলাম

 

 

 

 

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G