চার বাংলাদেশিকে বিএসএফের গুলি

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bsf fireঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীঁমান্তে চার বাংলাদেশি নাগরিককে গুলি করেছে বিএসএফ।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটে।

বিএসএফ’র গুলির আহত হয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ জাম্বু (১৮), ফারুক (২২), করিম (২৭) ও নেংটিদাস (২০) ।

৭ নং আমজানখোর ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীঁমান্তে থুকড়াবাড়ী গ্রামের দবিরউদ্দীনের ছেলে মোহাম্মদ জাম্বু (১৮), বেউরঝারী গ্রামের পিয়ারী দাসের ছেলে নেংটি দাস (২০), উত্তর চড়ইগেতি গ্রামের নিজামউদ্দীনের ছেলে ফারুক (২২)  ও শুকনা মোহাম্মদের ছেলে করিম (২৫) এই চার বাংলাদেশি নাগরিককে গুলি করেছে বিএসএফ।

তারা গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার রাত সাড়ে দশটার সময় বেউরঝাড়ী সীঁমান্তের ৩৭৯/৫এস নং সাব পিলার এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে যাচ্ছিলেন। এমন সময় ভারতের চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করে।

৩০ বিজিবি’র মেজর তোহিদ গুলির ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/বাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G