আংটি ও বদনা ফেরত পেলেন গৃহবধু, এনজিও কর্মী বরখাস্ত

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চিতলমারীতে ঋণের কিস্তি দিতে না পারায় একটি এনজিওর কর্মীরা নারীর হাতের আংটি, নাকফুল ও দুইটি বদনা নিয়ে গিয়েছিলেন। খবর প্রকাশের পর এনজিও কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

অবশেষে গৃহবধূ শ্রাবণী হীরা তার মালামাল ফেরত পেয়েছেন। একই সঙ্গে চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেব নাথ ও মাঠ কর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শ্রাবণী হীরা জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর মঙ্গলবার সকালে এনজিও কর্মকর্তারা তার বাড়িতে এসে পরিবারের খোঁজখবর নেন এবং বিকেলে তার আংটি, নাকফুল ও বদনা ফেরত দেন। তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, কোনো জোর প্রয়োগ ছাড়াই শ্রাবণী হীরা স্বেচ্ছায় ঋণের পরিবর্তে এই মালামাল দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫শ টাকা জমা দিয়ে তিনি তার মালামাল ফেরত নিয়েছেন।

উল্লেখ্য, চিতলমারী শাখা থেকে শ্রাবণী হীরা ৫০ হাজার টাকা ঋণ নেন। কিস্তি খেলাপি হওয়ায় ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে এনজিও কর্মকর্তারা তার বাড়িতে এসে দুইটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে মালামাল নিয়ে যান। ঘটনায় এলাকায় সমালোচনা ছড়ায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G