চীনে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৮ অপরাহ্ণ

চীনআন্তর্জাতিক ডেস্ক,প্রতিক্ষণ ডটকম:

চীনের পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশের ইয়াংজি নদীতে পরীক্ষামূলক ভ্রমণের সময় একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি আজ উদ্ধার করা হয়-এএফপি

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার ৪০ ঘণ্টা পর আজ সকালে তা উদ্ধার করা হয়। ৮ বিদেশিসহ ২৫ আরোহী নিয়ে বৃহস্পতিবার বিকেলে যাত্রা শুরুর পর নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার পর নৌকার তিন আরোহীকে উদ্ধার করা হয়। অপর এক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

নৌকাডুবিতে মারা যাওয়া আট বিদেশির মধ্যে চারজন সিঙ্গাপুরের, দুইজন মালয়েশিয়ার ও অপর দুইজন ইন্দোনেশিয়ার নাগরিক।

প্রতিক্ষণ/এডি/জুলফিকার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G