‘জুতা বিশেষজ্ঞ’ মীর সাব্বির
অভিনেতা মীর সাব্বির এখন জুতা বিশেষজ্ঞ। কারণ যেখানেই যাচ্ছেন জুতার দিকে নজর যাচ্ছে তার। জুতার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানোর কারণে নানা বিপত্তিতেও পড়তে হচ্ছে তাকে। এমনই এক কাহিনীর নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে। নাম ‘জুতা বিশেষজ্ঞ’।
আকাশ রঞ্জনের রচনায় এটি পরিচালনা করছেন ওয়াহিদ রেজা। ২২ জানুয়ারি থেকে ধানমন্ডিতে এ নাটকের দৃশ্যধারনের কাজ শুরু হবে। এ নাটকে আরো অভিনয় করবেন ফারুক আহমেদ ও জুঁই।
নাটকটি নিয়ে মীর সাব্বির বাংলানিউজকে বলেন, ‘আমার চরিত্রের নাম রমিজ। সমাজের নানা অসংঘতির কাহিনীর পাশাপাশি শিক্ষামুলক অনেককিছু থাকছে এ নাটকের গল্পে। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন এটি।’
‘জুতা বিশেষজ্ঞ’ নাটকটি খুব শিগগিরই যে কোনো একটি টিভিতে প্রচার হবে।























