জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভিপি নুর: আসিফ নজরুল

প্রকাশঃ অক্টোবর ১৪, ২০২০ সময়ঃ ১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ পূর্বাহ্ণ

অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে এককাতে বেশীক্ষন শুয়ে থাকতে পারেনা আজো।
তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।
বারবার তবু তার বিরুদ্ধে অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র নম্র চেহারার মানুষজন সামান্যলোভে তার বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যেচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংশ খুলে খুলে খেতে চায়।
চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে।আল্লাহ্ তোমার কাছে দোয়া করি, আমাদের নুর-কে সঠিক পথে রাখো। তাকে রক্ষা করো। তাকে আরো শক্তিশালী করে দাও।
আল্লাহ, আমার দোয়া কবুল করো।
ড. অসিফ নজরুলের ফেসবুক ওয়াল থেকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G