ঢাবির গার্হস্থ্য ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ছয় হাজার পাঁচশ ২০ শিক্ষার্থী অংশ নেন। পাসের হার ৯১ দশমিক ৭০ শতাংশ। বিজ্ঞান শাখায় পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ, মানবিক শাখায় ৯১ দশমিক ৩১ শতাংশ এবং ব্যবসায় শাখায় ৮৪ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনে চারটি গার্হস্থ কলেজ রয়েছে।
প্রতিক্ষণ/এডি/মম

























