তিন বছর পর শাবনূরের ‘পাগল মানুষ’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2010-05-31-14-15-21-042087300-4হঠাৎ করে ২০১২ সালের ২৯ ডিসেম্বর শুটিং স্পটে হার্ট অ্যাটাকে মারা যান পরিচালক এম এম সরকার। ফলে শুটিং বন্ধ হয়ে যায়। অনেকে হয়তো ছবিটির নামও ভুলে গিয়েছিলেন।

তিন বছর পর আবার শুরু হচ্ছে ‘পাগল মানুষ’ -এর শুটিং। অর্থাৎ তিন বছরেরও বেশি সময় পর জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ এর শুটিং আবার শুরু হচ্ছে।

এবার ছবিটির দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। আগামী সপ্তাহে একটি আইটেম গানের শুটিংয়ের মাধ্যমে এফডিসিতে ছবিটির কাজ শুরু হচ্ছে।

খোকন জানিয়েছেন, শিগগির শাবনূরও শুটিংয়ে অংশ নেবেন। এ খবরে খুশি শাবনূরও। তিনি বলেন, ‘এম এম সরকার আমার পছন্দের পরিচালক। তার সঙ্গে অনেক ছবি করেছি। ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে জেনে ভালো লাগছে। সময়মতো শুটিংয়ে অংশ নেব।’

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G