নওমী এবার উপস্থাপনায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Noumiমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে মিউজিক ভিডিও নিয়ে লাইভ অনুষ্ঠান ‘ইওর চয়েজ’। ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী নওমী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাবেদ ইকবাল তপু।

এ প্রসঙ্গে নওমী বলেন, এর আগে ধারণ করে প্রচার হয়েছে এমন একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সরাসরি প্রচার হবে এমন আয়োজনে গানের বাইরে কাজ করা হয়নি।

তবুও সপ্তাহে একটি পর্ব প্রচার হবে বলে সাহস করে রাজি হয়ে গেলাম।

মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে নতুন এ অনুষ্ঠানে দর্শকদের পছন্দে বিভিন্ন গানের মিউজিক ভিডিও দেখানো হবে। এছাড়া টেলিফোনের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে দর্শকদের জন্য। পছন্দের গানের পাশাপাশি সেই গানের শিল্পীদেরও বিভিন্ন পর্বে দেখতে পাবেন দর্শক।

প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি রবিবার রাত ১২ টা ২ মিনিটে।

প্রতিক্ষণ/এডি/আমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G