নকশী কাঁথার মাঠ অবলম্বনে সোনাই কাহিনী

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1422427567image_1081_162562পল্লীকবি জসীম উদদীনের অমর সৃষ্টি নকশী কাঁথার মাঠ অবলম্বনে সৃজনশীল নির্মাতা শাহীন রেজা নির্মাণ করেছেন টেলিছবি সোনাই কাহিনী ।

এর নাম ভূমিকায় অভিনয় করেছেন আঞ্জুমান ।

হৃদয় মিডিয়াভিশনের ব্যানারে নির্মিত এ টেলিছবিটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ঈশ্বরদীর পদ্মাপারের মনোরম সব লোকেশনে । টেলিছবিটিতে রুপাই চরিত্রে রুপদান করেছেন তরুণ অভিনেতা জিদান ।

এ ছাড়াও যারা কাজ করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মম আলী, অলকা সরকার, রেবেকা, আসমা খানম, স্বপ্নীল, অপূর্ব, ওয়াজেদ আলী , ডা. আমিন , সাইফুর রশিদ খান , আসমত , আল- আমিন ,শিশুশিল্পী নাঈম ও সিয়া মনি ।

ক্যামেরায় কাজ করেছেন আসাদ। রুপসজ্জায় রানা এবং আলোক নিয়ন্ত্রনে মামুন। পরিচালক এর বিশেষ সহযোগী এম, মোরশেদ, প্রধান সহকারী পরিচালক সীমান্ত সজল এবং নৃত্যে তুহিন হাসান ।

আঞ্জুমান বলেন , সোনাই চরিত্রে অভিনয় করে আমি তৃপ্ত আর এতে  মাটির গন্ধ রয়েছে ।

পয়লা বৈশাখকে টার্গেট করে নির্মিত এ টেলিছবিটির সম্পাদনায় রয়েছেন আলাউদিদন সাজু আর কারিগরি সহযোগিতা দিচ্ছে উইর্জাড মিডিয়া ।

 

প্রতিক্ষণ/এডি/ইসলাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G