নারীদের নিরাপদ যাতায়াতে ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

প্রকাশঃ আগস্ট ১৮, ২০২৬ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

রাজধানীতে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘মহিলা বাস সার্ভিস’ নামে এই সেবার বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।

আগামী মঙ্গলবার, ১৮ আগস্ট থেকে রাজধানীর সড়কে এই বিশেষ বাস চলাচল শুরু করার কথা জানিয়েছে বিআরটিসি। রোববার সন্ধ্যায় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার সকাল ১০টায়। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নতুন এই সেবার বাসগুলো পিংক বা গোলাপি রঙে সাজানো হবে। একই সঙ্গে বাসের চালকের আসন থেকে শুরু করে যাত্রীসেবার দায়িত্বেও থাকবেন নারীরা। নারী যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই বিশেষ বাস সেবা চালু করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G