নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে শরীরের যেসব উপকার হতে পারে

প্রকাশঃ জুলাই ৭, ২০২৬ সময়ঃ ৯:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

প্রায় প্রতিটি রান্নাঘরেই পেঁয়াজ একটি অপরিহার্য উপাদান। খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি কাঁচা পেঁয়াজ পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস শরীরের জন্যও উপকারী হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। এতে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হৃদ্‌স্বাস্থ্য রক্ষা এবং হজমশক্তি উন্নত করতে ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম কাঁচা পেঁয়াজ খাওয়া একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য উপযোগী হতে পারে। নিয়মিত এই অভ্যাস দীর্ঘমেয়াদে কিছু অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

পুষ্টিগুণের দিক থেকেও কাঁচা পেঁয়াজ বেশ সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম পেঁয়াজে প্রায় ৪০ ক্যালোরি শক্তি, ৯ দশমিক ৩৪ গ্রাম কার্বোহাইড্রেট, ১ দশমিক ১ গ্রাম প্রোটিন, ১ দশমিক ৭ গ্রাম খাদ্যআঁশ এবং ৭ দশমিক ৪ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। পাশাপাশি এতে কোয়ারসেটিন, ফ্ল্যাভোনয়েড, অ্যান্থোসায়ানিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও রয়েছে।

কাঁচা পেঁয়াজে থাকা ভিটামিন সি এবং কোয়ারসেটিন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। ফলে সর্দি, ফ্লু ও বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে।

হৃদ্‌স্বাস্থ্যের ক্ষেত্রেও পেঁয়াজের কিছু উপাদান ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে থাকা সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং উপকারী কোলেস্টেরল বাড়াতে সহায়তা করতে পারে। পাশাপাশি পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

গবেষণায় আরও ইঙ্গিত পাওয়া গেছে, পেঁয়াজে থাকা কোয়ারসেটিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে পারে। এর ফলে কোলন, স্তন ও প্রোস্টেটসহ কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

হজমশক্তি ভালো রাখতেও কাঁচা পেঁয়াজ কার্যকর হতে পারে। এতে থাকা খাদ্যআঁশ ও প্রিবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়াতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

তবে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়া সবার জন্য উপযোগী নয়। কিছু মানুষের ক্ষেত্রে এটি গ্যাস, অম্বল বা হজমের অস্বস্তির কারণ হতে পারে। তাই শরীরের সহনশীলতা বিবেচনায় রেখে পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G