নড়াইলে গ্রেপ্তার ৫২

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

images (1)নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার  করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে লোহাগড়া উপজেলা কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলি মিয়া (৪৫) রয়েছেন।

 নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, অভিযানে নড়াইল সদর থেকে ১৭ জন, লোহাগড়ায় ১৫ জন, কালিয়ায় ১০ জন ও নড়াগাতি থেকে ১০ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। নড়াইলের পুলিশ ‍সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম গ্রেপ্তার  বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G