পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৩৩

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

pak blastপাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর এলাকায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন।

পাকিস্তানের​ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রেসিডেন্ট মামনুন হোসেন, পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এবং মুত্তাহিদা কওমী আন্দোলনের প্রধান আলতাফ হোসেন এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের প্রভাবশারী দৈনিক ডন নিউজ জানিয়েছে, জুমার নামাজ শেষে ওই মসজিদের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের ছাদ ধসে পড়ে অনেকে আটকা পড়ে। আহতদের শিকারপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে মজলিশ ওয়াহদাতুল মুসলিমিনের (এমডব্লিউএম) নেতা আল্লামা মোহাম্মেদ আমিন শাহদি তিন দিনের শোক ঘোষণা করেছেন।

ডনকে তিনি জানান, সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে দলের পরবর্তী পরিকল্পনা ঘোষণা করবেন।

সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন জানান, শিকারপুরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সায়্যিদ কায়েম আলী শাহ এবং সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দাহার ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

প্রতিক্ষণ /এডি/বেলা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G