ফিল্ম সেন্টার হবে শিল্পকলায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

binodon-sm20131229163526সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গবেষক ও চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে চলচ্চিত্র কার্যক্রম সম্প্রসারণের প্রয়াস থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি ফিল্ম সেন্টার’ গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেডারেল অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাইনুল নাহার স্বেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী ও ড. ফাহমিদুল হক,

চলচ্চিত্র গবেষক ও পরিচালক সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ, সাজেদুল আউয়াল, মুনিরা মোর্শেদ মুন্নী, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন, ঢাকা ডিজিটাল মুভি সেন্টারের সভাপতি গাজী ফিরোজ, চলচ্চিত্র ও টিভি নাটক পরিচালক নোমান রবিন এবং চলচ্চিত্র সংসদ কর্মী সুনীল সুত্রধরসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরো অনেকে।

প্রতিক্ষণ/এডি/ইমরান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G