বরিশাল সমাবেশ : নেতারা মঞ্চে উঠেছেন, কর্মীদের হাতে লাল কার্ড

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি

শুরু হয়েছে বরিশালে বিএনপির মহা-সমাবেশ। অন্যান্য বিভাগীয় শহরের মতো ধারাবাহিকতা বজায় রেখে বিএনপির নেতারা বরিশালের সমাবেশেও মঞ্চে দুইটি চেয়ার খালি রেখেছে। খালি চেয়ার দুইটির একটিতে বেগম খালেদা জিয়ার নাম লেখা ব্যানার আর আরেকটিতে তারেক জিয়ার ছবি রাখা ছিল। এভাবে শুরু হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ। প্রত্যেক সমর্থকের হাতে একটি লাল কার্ড দেখা গেছে। নেতারা বলেছেন, এই লাল কার্ড আওয়ামী লীগের জন্য।

দুপুর অবদি অপেক্ষা করেনি নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল সাতটা থেকেই বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান জমিয়ে তোলার চেস্টা করেন। যদিও বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে রাতযাপন শুরু করেছিলেন অনেক নেতা-কর্মী।

দিনের সূর্য যতো পশ্চিম দিকে হেলতে শুরু করে ততোই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়তে শুরু করে। নেতা-কর্মীরা আশে-পাশের সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, বেলা ১১টায় সমাবেশ শুরু হয়েছে। প্রথমে কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে জেলা-উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়েছে।

বেলা ৩টায় প্রধান অতিথিসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ মঞ্চে আসেন। তবে সভামঞ্চের মাঝের দুইটি চেয়ার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য খালি রাখা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীন প্রতিক্ষণ ডটকমকে বলেন, “সরকারের কোনো বাধাই কাজে আসেনি। মাঠ নেতা-কর্মীসহ সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ ও নেতা- কর্মীরা হেটে, ভ্যান, রিকশা চড়ে, ট্রলার, নৌকা, মাছ ধরা নৌকা ও লঞ্চে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন।”

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G