বাতিল হওয়া ৬০০-এর বেশি এসআইকে চাকরিতে ফেরানো হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

২০০৬ সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে চূড়ান্তভাবে বাদ পড়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে পুনরায় চাকরিতে ফেরানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঝুলে ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন মেলেনি। তবে আদালতের রায়ের ভিত্তিতে তাদের পুনর্বহালের প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন অনুমোদন হয়নি, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া পুলিশ বাহিনীতে বর্তমানে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে জানিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের কার্যক্রমে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। কেউ বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G