বাপ্পার নতুন চ্যানেলে ব্যাপক সাড়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2782বাপ্পা মজুমদার দুই সপ্তাহ আগে নিজের গাওয়া গান নিয়ে ইউটিউবে একটি নিজস্ব নতুন চ্যানেল চালু করেছেন। বাপ্পা মজুমদার বিডি নামের এই চ্যানেলটিতে ভক্তরা বাপ্পার নিজের গাওয়া জনপ্রিয় গানগুলোর লাইভ রেকর্ডিং দেখতে পাবেন।

নতুন পদ্ধতিতে নিজের ভক্তদের আনন্দ দিতেই তার এই আয়োজন। চ্যানেলটিতে তিনি তার গাওয়া জনপ্রিয় গানগুলো আপলোড করেছেন।।

বাপ্পা মজুমদার বলেন, ‘আগে থেকেই ইউটিউবে চ্যানেলটি চালু করার পরিকল্পনা ছিল।

অবশেষে এটি ইউটিউবে চালু করতে পেরেছি। চালুর পরপরই দর্শক-শ্রোতাদের প্রচুর সাড়া পাচ্ছি।’ দর্শক-শ্রোতাদের জন্য চ্যানেলটিকে আরও জাঁকজমকপূর্ণ করার জন্য নতুন কিছু মিউজিক ভিডিও নির্মাণ করছেন বলে তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/আরমান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G