বাসচাপায় নিহত দুই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

accidentবগুড়া- নাটোর-বগুড়া সড়কে বাসচাপায় অটোরিকশার দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ওই সড়কের নন্দীগ্রাম উপজেলার দামগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বানেশ্বর এলাকার ইসলাম (৪৫) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের মিঠু (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বগুড়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়।

আহতদের মধ্যে অটোরিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার পরিচয় জানা যায়নি।

আহত অপর ২ জন হচ্ছেন বানেশ্বরের আলম (৪০) এবং রাজু (৩৫)। তাদের নন্দীগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমান জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। বাসটি নাটোরের সিংড়া থানা পুলিশ আটক করেছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G