বাস খাদে পড়ে চাচা-ভাতিজা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

Gazipur++(Road+acc.)+Picture_Bus_20.9গোপলগঞ্জের সদরে বাস খাদে পড়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৫ জন যাত্রী। আহতদের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাজুলিয়া মাদ্রাসা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- খুলনা বৈঠাঘাটা উপজেলা রঞ্জিতরুলা (বিরাট) গ্রামের চাচা আনসার শেখ (৭০) ভাতিজা মোস্তফা শেখ (৫০)।

স্থানীয়রা জানান, যাত্রীভর্তি বাসটি খুলনা বৈঠাঘাটা উপজেলা থেকে বরিশালের চরমোনাই ওয়াজ মাহফিলে যাচ্ছিল। পথে বেলা ১১টার দিকে উপজেলার কাজুলিয়া মাদ্রাসা ব্রিজ সংলগ্ন এলাকায় বাসটির সামনের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চাচা-ভাতিজা নিহত হন। এসময় আহত হন ৪৫ যাত্রী।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G