বিএনপি নেতারা যেখানে ঈদ করছেন

প্রকাশঃ জুলাই ১৮, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

BNPএবার দেশের বিভিন্নস্থানে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন নানা সমস্যায় জর্জরিত বিএনপির নেতারা । বিএনপি সূত্রে এমনটাই ণীশ্চিত করেছে।

জানা গেছে, গত বছরের ন্যায় এবারো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের সদস্য ছাড়াই ঈদ পালন করেন। খালেদা জিয়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন খালেদা জিয়া। এর পর বনানী কবরস্থানে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে মোনাজাত করে গুলশানে বাসভবনে ফিরে যান।

বিএনপির বিভিন্ন নেতা ও দলীয় সূত্রে জানা গেছে, আট বছর ধরে ইংল্যান্ডে ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করে আসছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ও কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে ঈদ পালন করেন। তবে এবার ঈদের দিন বা দুই একদিন পর প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন তিনি।

সাড়ে সাত মাস কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাতেই ঈদ করেন। সকালে উত্তরায় ঈদের নামাজ আদায় করে খালেদা জিয়ার শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি ঢাকার ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করেন। এর পর তিনিও দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছাতে যোগ দেন। ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, সরোয়ারী রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকায় ঈদ করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ ঈদের পরের দিন তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম তার নির্বাচনী এলাকা যশোরে ঈদ করেন।

জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে, বেগম সেলিমা রহমান ঈদের দিন ঢাকায় থাকলেও ওই দিন বিকেলে বরিশালের বাবুগঞ্জে যাবেন বলে জানা গেছে।

দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় ঈদ করেন। গুলশান জামে মসজিদে ঈদের নামাজ শেষে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করেন।

সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে ঈদ করেন। কারণ চিকিৎসার জন্য বর্তমানে তিনি সেখানে রয়েছেন। ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাবিহউদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায় দলের চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মজিবুর রহমান সরোয়ার এমপি বরিশালে, মো. হারুন রশিদ চাঁপাইনবাবগঞ্জ, মশিউর রহমান ঝিনাইদহ, আসাদুল হাবিব দুলু লালমরিনহাটে, সাবেক উপমন্ত্রী সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সকালে তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে নামাজ আদায় করে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেন।

যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকাতেই খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G