বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ঘোষণা মালয়েশিয়ার

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০২৬ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) ব্যবহার করে আবেদন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালিত হবে।

দেশটির ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সব কার্যক্রম নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটার ওপর ভিত্তি করেই আবেদন গ্রহণ করা হবে। কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্য আবেদন করা যাবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে একটি বিশেষ ফ্লো-চার্ট প্রকাশ করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টদের আবেদন করার আগে প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত শর্ত, মানদণ্ড এবং প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়বে এবং পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে মালয়েশিয়া সরকার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G