ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত

প্রকাশঃ জুন ৬, ২০২৬ সময়ঃ ১১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ অপরাহ্ণ

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস বিভাগের ডিপোজিট ইউনিটে ‘ইউনিট প্রধান’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

গত ৩ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের তথ্য

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস, ডিপোজিট বিভাগে ইউনিট প্রধান পদে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য নির্ধারিত জনবল সংখ্যা উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম, ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নীতিমালা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আবেদনকারীদের ১০ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি পূর্ণকালীন চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া পাওয়া যাবে ব্র্যাক ব্যাংক এর অফিসিয়াল  ওয়েবসাইট-এ।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G