মতিঝিলে রূপালী ব্যাংকে সংঘর্ষ, আহত ১০

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

rupali bankরাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংকের লোকাল অফিসে সিবিএ নেতাকর্মীদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে ব্যাংকটির গেটে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

লোকাল অফিসের সিবিএর সেক্রেটারি কাবিল হোসেন জানান, সকাল থেকে রূপালী ব্যাংকের গেটে হরতালবিরোধী অবস্থান নেয় সিবিএ নেতাকর্মীরা।

এসময় হরতালবিরোধী স্লোগানো দেয় তারা।এক পর্যায়ে অবস্থান কর্মসূচি নিয়ে ব্যাংকের কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে পল্টন শাখার ডিজিএম আমির হামজার নেতৃত্বে একদল কর্মকর্তা তাদের ওপর হামলা চালায়।

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

প্রতিক্ষণ/এডি/সেজুতি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G