মনে রাখুন খাওয়ার আগে-পরে

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আমরা সবাই চাই ভালোভাবে বাঁচতে। এজন্য প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য শিখে চলেছি অবিরাম। উদ্দেশ্য একটাই, ভালো থাকা এবং আমাদের শরীরকে ও মনকে ভালো রাখা। সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু তবুও এমন কিছু সমস্যা হয়; যার কারণ ঠিক বুঝতে পারি না।

আমরা স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অবুঝের মতোই কাজ করি। এই যেমন, খাওয়ার আগে এবং পরে আমরা এমন অনেক কাজ করি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আসুন, আমাদের মনের অজান্তে করা সেইসব অভ্যাস সম্পর্কে জেনে নিই এবং সচেতন হই।

sleep

খাওয়ার পরেই ঘুম:
সাধারণত দুপুর কিংবা রাতে খাওয়ার পর আমাদের ঝিমুনি আসে এবং আমাদের মধ্যে অনেকেই খাওয়ার পরপরই ঘুমিয়ে যায়। কিন্তু খাওয়ার পর ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘুমানোর পর শরীরের কাজের প্রক্রিয়ার গতি কমে যায়। তাই হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। আর খাবার ঠিকমতো হজম না হলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়ার সাথেসাথে কখনোই ঘুমাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ঘুমাবেন।

Tea pot

চা পান:
বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই চা পান করে। এমনকি দুপুরে কিংবা রাতে খাবার খাওয়ার পরেও চা পান করেন। কিন্তু আমাদের প্রতিদিনের এই অভ্যাসও ক্ষতিকর যা  হয়তো আমরা  জানি না। চায়ের মধ্যে অ্যাসিডিক উপাদান রয়েছে। আর প্রোটিনের সঙ্গে অ্যাসিড বিপরীত প্রতিক্রিয়া করতে পারে যা হজমে সমস্যা করে। তাই খাওয়ার অন্তত একঘণ্টা পর চা পান করুন।

Cigarette

ধূমপান:
খাবার খাওয়ার পর ধূমপায়ীদের সিগারেট ছাড়া যেন চলেই না। কিন্তু খাওয়ার পর এই সিগারেট যে কী পরিমাণ ক্ষতিকর তা কি জানেন? গবেষণায় দেখা গেছে, খাওয়ার পর একটি সিগারেট খাওয়া ১০টি বা তারও বেশি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। ধূমপান এমনিতেই শরীরের জন্য অনেক ক্ষতিকর, আর খাওয়ার পরপরই যদি আপনি সিগারেট খান, তাহলে এই ক্ষতির পরিমাণ বেড়ে যায় প্রায় ১০ গুণ!

গোসল করা:
আমাদের মধ্যে অনেকেই খাওয়ার আগে বা পরে গোসল করেন। কিন্তু এর প্রতিক্রিয়া কী তা জানেন না। গোসলের পরে হাত এবং পায়ের রক্ত চলাচলের পরিমাণ বেড়ে যায়। অন্যদিকে, পাকস্থলিতে রক্ত চলাচলের পরিমাণ কিছুটা কমে যায়। কিন্তু খাবার হজম হওয়ার জন্য পেটে পর্যাপ্ত পরিমাণ রক্ত চলাচল খুবই প্রয়োজন। তাই গোসলের আগে বা পরে খেলে হজমে ব্যাঘাত ঘটে। এজন্য খাবার খাওয়ার কিছু সময় পর গোসল করলে এ সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

ফল খাওয়া:
খাওয়ার আগে বা পরে ফল খাবেন না। কারণ, তা খাবার হজমের পর পাকস্থলি থেকে অন্ত্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই খাবার খাওয়ার এক ঘণ্টা আগে বা পরে ফল খাবেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G