যবিপ্রবির দ্বিতীয় সমার্তন স্থগিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমার্তন ২০১৫ স্থগিত করা হয়েছে।
আগামী ৯ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, দ্বিতীয় সমাবর্তন স্থগিত করার বিষয়টি রাষ্ট্রপতির সামরিক সচিব নিশ্চিত করেছেন। দ্বিতীয় সমাবর্তনের পুনর্নির্ধারিত তারিখ পরে জানানো হবে বলে তিনি জানান।
প্রতিক্ষণ /এডি/সেলিনা
























