রাজধানীতে ৯০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrest 2রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরখান থানা পুলিশ এসব উদ্ধার করে।

উত্তরখান থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরখান থানাধীন চাঁনপাড়া এলাকার শিপলু মিয়ার ভাটাটিয়ার বসত ঘরে বিপুল পরিমাণ ফেন্সিডিল রয়েছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় অভিযানে ৯০০ বোতল ফেন্সিডিলসহ শাহিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শাহিনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G