রুবেলকে হ্যাপির শুভকামনা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম

rubel-happyসবার আগে দেশ। এ সত্যটা যে উপলব্ধি করতে পারে সে-ই প্রকৃত মানুষ। এখানে ব্যক্তিগত বা পারিবারিক রেষারেষির কোনো স্থান নেই। আমিও চাই দেশের হয়ে রুবেল ভালো বোলিং করুক, ভূমিকা রাখুক বাংলাদেশের জয়ে।

রুবেলের জন্য শুভকামনা জানিয়ে গণমাধ্যমকে এমনটাই বললেন চিত্রনায়িকা হ্যাপি।

হ্যাপী চান রুবেল যেন আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করে দেশের জয়ে ভূমিকা রাখেন।

এত কিছুর পরও রুবেলকে কেন সাপোর্ট করছেন- এমন প্রশ্নের উত্তরে হ্যাপি বলেন, `ওই যে বললাম, সবার আগে দেশ। আর এটাই বাস্তবতা। তা ছাড়া মামলার স্থান আদালতে, মাঠে নয়।

বিশ্বকাপ শেষে রুবেল দেশে প্রত্যাবর্তন করুক। তারপর না হয় হ্যাপি তার আগের স্থানে চলে যাবে। অর্থাৎ মামলা নিয়ে কোনোরকম আপস বা ছাড় নয়। সুতরাং বিশ্বকাপ পর্যন্ত রুবেলের জন্য আমার শুভ কামনা রইল।

প্রতিক্ষণ /এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G