সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়া কতটা উপকারী! জানুন বিস্তারিত

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০২৬ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ অপরাহ্ণ

প্রাকৃতিক ভেষজ উপাদানের মধ্যে কাঁচা হলুদ বেশ পরিচিত। রান্নাঘরের পরিচিত এই উপাদানটি শুধু মসলা হিসেবেই নয়, স্বাস্থ্যচর্চাতেও দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে অল্প পরিমাণ কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে।

হলুদ এক ধরনের শিকড়জাতীয় ভেষজ, যা শুকিয়ে গুঁড়ো করে মসলা হিসেবে ব্যবহার করা হয়। তবে কাঁচা হলুদও পুষ্টিগুণে সমৃদ্ধ। আয়ুর্বেদে বহু আগে থেকেই খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাসকে উপকারী হিসেবে ধরা হয়। নিয়ম মেনে এটি খেলে শরীরের বিভিন্ন উপকার মিলতে পারে।

রোগ প্রতিরোধে সহায়ক
কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান শরীরকে সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। মৌসুমি সর্দি-কাশি ও ছোটখাটো সংক্রমণ প্রতিরোধেও এটি ভূমিকা রাখতে পারে।

হজমে সাহায্য করে
সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হতে পারে। এটি হজম এনজাইমের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে, ফলে বদহজম, গ্যাস, অম্বল বা পেট ফাঁপার মতো সমস্যা কিছুটা কমতে পারে।

প্রদাহ ও ব্যথা কমাতে পারে
হলুদের অন্যতম কার্যকর উপাদান কারকিউমিন, যা প্রদাহ কমাতে সাহায্য করে। এ কারণে শরীরের ভেতরের প্রদাহ কমানো, গাঁটের ব্যথা বা বাতজনিত অস্বস্তি হালকা করতে কাঁচা হলুদ উপকারী হতে পারে।

ত্বকের জন্য ভালো
কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে। এতে ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকে এবং নিয়মিত অভ্যাসে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়
হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় কমাতে সহায়তা করে। এটি শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখতে এবং দীর্ঘমেয়াদে সুস্থতা ধরে রাখতে ভূমিকা রাখতে পারে।

খাওয়ার আগে সতর্কতা জরুরি
যদিও কাঁচা হলুদ উপকারী, তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বেশি পরিমাণে খেলে গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি বাড়তে পারে। যাদের পিত্তথলির সমস্যা, আলসার বা দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা রয়েছে, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G