সালমানের ছবিতে মাশরাফি

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

bbbb vvvv ‘বাজরাঙ্গি ভাইজান’ জ্বরে ভুগছে পুরো বলিউড। কবির খান পরিচালিত এবং সালমান খান অভিনীত এ ছবিটি মুক্তি পায় গত ১৭ জুলাই। শুধু বলিউড না বিশ্বের বিভিন্ন দেশেই ছবিটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে পাকিস্তানে। এবার এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের নাম। যদিও সিনেমাটি মুক্তি পাবার পর থেকেই বাংলাদেশি সিনেমা প্রেমিদের মধ্যে ”বাজরাঙ্গি ভাইজান’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এবার এই আলোচনায় যুক্ত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম। কারণ, ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির একটি দৃশ্যে সালমান খান সিনেমার নায়িকা কারিনা কাপুরদের বাসায় যান। সিনেমার ব্যাপ্তি তখন ৪৪ মিনিট ৪ সেকেন্ড। এসময় কারিনা কাপুরদের বাসায় সবাই মিলে খেলা দেখার একটি দৃশ্য রয়েছে। ওই সময় মাশরাফি বিন মুর্তজার একটি বল করার দৃশ্য দেখানো হয় টিভিতে।

জানা যায়, ওটি ছিল মূলত ২০১৪ সালে ওয়ানডে সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একটি দৃশ্য। যে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়েছিল।
দৃশ্যটি ছিল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটির। ১১তম ওভারে তখন মাশরাফি বল করছেন। ওই সময় ব্যাট করছিলেন ওই সিরিজে ভারতের অধিনায়ক বাঁহাতি সুরেশ রায়না। নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন চেতেশ্বর পূজারা। দলীয় রান ছিল ৩ উইকেটে ২৯।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G