সিনেমায় পার্থ বড়ুয়া

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

পার্থ বড়ুয়াসোলস! গত চার দশকেরও বেশি সময় ধরে এই ব্যান্ডটি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে বাংলা ভাষার শ্রোতাদের। বাংলাদেশের এ জনপ্রিয় পপ মিউজিক ব্যান্ড সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া।

পার্থ বড়ুয়া নামের পাশে সংগীত ও অভিনয়শিল্পী বিশেষণ যেন সমান লয়ে চলে। একক-ধারাবাহিক নাটক ও টেলিছবিতে তার অভিনয় দক্ষতা দর্শকরা দেখেছে।

আর ছোটপর্দাতেও নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

১২ জুন থেকে ‘আয়নাবাজি’র শুটিংয়ে অংশ নেবেন পার্থ। অনেকটা সময় নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন পার্থ। ৮ জুন থেকে শুরু হবে ‘আয়নাবাজি’র শুটিং। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।

ছবিটিতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন ও হীরা চৌধুরীসহ অনেকে।

কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ‘আয়নাবাজি’র নির্বাহী প্রযোজক এশা ইউসুফ। এর কাহিনী লিখেছেন সৈয়দ গাউসুল আলম শাওন, চিত্রনাট্য তৈরি করেছেন অনম বিশ্বাস। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান। গানগুলো তৈরি করেছেন ফুয়াদ, অর্ণব, হাবিব ও চিরকুট ব্যান্ডের সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G