স্ত্রী নির্যাতনের অভিযোগে সাংবাদিক গ্রেফতার

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

নির্যাতনেরএটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আতিকুর রহমান পূর্নিয়াকে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী ফারজানা আক্তার তুশী শুক্রবার রাতে বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। পরবর্তীতে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, তারা মগবাজারের একটি বাসায় ভাড়া থাকেন। সেখানে আতিকুর রহমান তার স্ত্রীকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রতিক্ষণ/এডি/ডিএইচ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G