হরতাল-অবরোধ ও টুটুলের ভালোবাসার গান

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

টুটুল আগামি ভালোবাসা দিবস উপলক্ষে এস আই টুটুল একটি মিক্সড অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। কাজও শুরু হয়েছিল।

কিন্তু তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতাল-অবরোধের কারণে অ্যালবামটির কাজ বন্ধ রেখেছেন।

হরতাল অবরোধে তিনি ভালোবাসার গান তৈরি করতে চান না। দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনই তার ভালোবাসার অ্যালবামটি প্রকাশ করতে চান।

তিনি  বলেন, এমন পরিস্থিতিতে কি ভালোবাসার গান করা যায়? তাই সবার মনে শান্তি ফিরে আসলেই ভালোবাসার গান করবো।

গত কোরবানি ঈদে এ কণ্ঠশিল্পীর ‘নীল কষ্ট’ নামে একটি একক অ্যালবাম প্রকাশ হয়েছিল। অ্যালবামটি সম্পর্কে জানতে চাইলে টুটুল বলেন, এখন আসলে অডিও সিডি দিয়ে শ্রোতাদের সাড়া পাওয়ার সময় নেই। তবে যারা গানগুলো শুনেছেন তারা প্রশংসা করেছেন। সামনে মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে। তখন আসল রেসপন্স বোঝা যাবে।’

প্লেব্যাক এবং স্টেজ শো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এস আই টুটুল। পাশাপাশি নিজের ব্যান্ড ‘ফেস টু ফেস’ কে নিয়ে একটি অ্যালবামের কাজও শুরু করেছেন। এছাড়া নিজের পরবর্তী একক অ্যালবামের কাজএগিয়ে নিচ্ছেন ।

প্রতিক্ষণ/এডি/জবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G