হাবিপ্রবি খোলার প্রথম দিনেই হট্টগোল

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ
download (2)_17675হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) হল খোলার প্রথম দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের হট্টগোলের কারণে হলে উঠতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা। হলে উঠতে না পেরে ক্যাম্পাসের পাশের এলাকায় অবস্থান করছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে বসার কথা রয়েছে।

জানা যায়, হাবিপ্রবিতে রোববার থেকে হলগুলো খুলে দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা হলে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ফরম পূরন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ম অনুযায়ী হলে উঠার নির্দেশ দেয়। দীর্ঘদিন এবিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিলো। শিক্ষার্থীদের হলে উঠানো নামানো সব তাদের হাতে ছিল।

এবিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক করার চেষ্টা চালালে ছাত্রলীগ বাধা দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি না মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে চেয়ার-টেবিলও ভাংচুর করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G