হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফোন নম্বর গোপন রেখেই পাঠানো যাবে বার্তা

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০২৬ সময়ঃ ৮:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ণ

এতদিন হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা একে অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানোর জন্য ফোন নম্বরের ওপর নির্ভর করতেন। পাশাপাশি নম্বরের মাধ্যমেই সহজে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যেত। তবে ফোন নম্বর দৃশ্যমান থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে সরাসরি কল বা বার্তার কারণে বিরক্তির পরিস্থিতিও তৈরি হতো।

এই সমস্যার সমাধানে নতুন একটি ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবেন। অর্থাৎ একটি নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে সহজেই অন্য কাউকে খুঁজে পাওয়া ও মেসেজ পাঠানো সম্ভব হবে, তবে ব্যক্তিগত ফোন নম্বর গোপন থাকবে।

এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময়ও নম্বর প্রকাশের ঝুঁকি অনেক কমে যাবে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। ফলে পছন্দের নাম আগে থেকেই অন্য কেউ নিয়ে থাকলে বিকল্প নাম বেছে নিতে হবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মও থাকবে। এতে অন্তত একটি অক্ষর থাকা বাধ্যতামূলক হবে। পাশাপাশি সংখ্যা, ডট (.) এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অত্যন্ত দীর্ঘ ইউজারনেম গ্রহণ নাও করতে পারে অ্যাপটি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G