এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে বরখাস্ত

প্রকাশঃ আগস্ট ৩, ২০২৬ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর এলাকার আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে পাওয়া অভিযোগ যাচাই করে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। এজন্য সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G