খালেদার লন্ডন সফর স্থগিত

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ৮:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত হয়েছে। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দু`একদিনের মধ্যে খালেদার লন্ডন যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল বেগম জিয়ার। এ জন্য গত মঙ্গলবার তিনি ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করেন। এরই মধ্যে ভিসাও পেয়েছেন তিনি।

সূত্র জানায়, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও লন্ডনে একাধিক শিডিউলে পরিবর্তন আসায় বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিতের মূল কারণ। বুধবার রাতেই তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়ার চোখের চিকিৎসক লন্ডনের বাইরে যাচ্ছেন। ফলে চিকিৎসকের প্রথম সাক্ষাতের পর দ্বিতীয় সাক্ষাতের সময়ের ব্যবধান এক সপ্তাহ হওয়ায় তিনি যাচ্ছেন না।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G