চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২ দিনব্যাপী ক্যারিয়ার ওয়ার্কশপ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০২০ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার এডভাইস সেন্টারের উদ্যোগে এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় দুইদিন ব্যাপী ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোম ও মঙ্গলবার দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যারিয়ার ওয়ার্কশপে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন, উন্নত বিশ্বে ভিসা পাওয়ার সহজ পদ্ধতি, কঠিন প্রতিযোগিতার মধ্যেও চাকুরি লাভের কৌশলসহ ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিভাগের সভাপতি মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রশিক্ষণ দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সিনিয়র লেকচারার আশিক মাহমুদ আদনান। বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস পরিচালিত ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও প্রভাষক মাহমুদুল হক রাহাত।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G