টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগের পর তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশঃ জুলাই ২৯, ২০২৬ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

দেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন দায়ের করা একটি রিটের শুনানি শেষে এ আদেশ আসে।

এর আগে রোববার রাজধানীর লালমাটিয়ায় এক অনুষ্ঠানে দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের ওপর পরিচালিত একটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালনা করে সংশ্লিষ্ট গবেষণা সংস্থা। প্রতিবেদনে ২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি করা হয়, যার পরিপ্রেক্ষিতেই বিষয়টি আদালতের নজরে আসে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G