দেশের মানচিত্রে যুক্ত হলো নতুন তিন উপজেলা, সরকারি প্রজ্ঞাপন জারি

প্রকাশঃ জুলাই ১৫, ২০২৬ সময়ঃ ১০:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ অপরাহ্ণ

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে আরও তিনটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে নতুন উপজেলা গঠনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন গঠিত উপজেলাগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার ‘বাঙ্গরা’।

ফটিকছড়ি উত্তর উপজেলা

চট্টগ্রার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে এ উপজেলার সরকারি দপ্তর পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।

দক্ষিণ গফরগাঁও উপজেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস কাঠামোরও অনুমোদন দেওয়া হয়েছে।

বাঙ্গরা উপজেলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী ইউনিয়ন নিয়ে বাঙ্গরা’ উপজেলা গঠন করেছে সরকার। প্রজ্ঞাপনে এ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সেট-আপ অনুমোদনের কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও সেবার পরিধি বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G