নেত্রীকে বিপর্যস্ত করতেই এ অভিযান : রিজভী

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে তার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই অভিযান সরকারের ‘অবৈধ কর্মকাণ্ডের’ ধারাবাহিকতার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি শেষে কার্যালয় ছাড়ার পর আজ শনিবার সকালে ৮৬ নম্বর সড়কে দাঁড়িয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তাঁর মর্যাদাহানি করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা উদ্দেশ্যমূলক এবং গভীর ষড়যন্ত্রের অংশ।’

রিজভী বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের অভিযান তাকে এবং তার কার্যালয়কে অসম্মানিত করার চক্রান্ত। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এ অভিযান চালানো হয়েছে।

কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত বা দলের শীর্ষ কর্মকর্তা কাউকেই এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

রিজভী বলেন, তারা অজ্ঞাতনামা একটি জিডির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট নিয়ে কার্যালয়ে ঢুকেছে। এটি অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের অংশ।

অভিযানে পুলিশ কিছুই পায়নি জানিয়ে রিজভী বলেন, ‘এই অভিযানের পর পুলিশ বলেছে- অভিযানে তাদের প্রাপ্তি শূন্য। বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) তৌহিদের কাছে তারা এ কথা বলেছে। আমিও সেখানে ছিলাম।’

অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এটি গণতান্ত্রিক নীতি ও ভদ্র রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি।

এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G