প্রাণ গ্রুপে ২০০ পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ

প্রকাশঃ আগস্ট ৪, ২০২৬ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

বেসরকারি খাতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে ২০০ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

এক নজরে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

         তথ্যের ধরন                                   বিবরণ

প্রতিষ্ঠানের নাম

প্রাণ গ্রুপ

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

পদসংখ্যা

২০০ জন

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি

অভিজ্ঞতা

প্রয়োজন নেই

বেতন ও অন্যান্য সুবিধা

আলোচনা সাপেক্ষে

বয়সসীমা

সর্বোচ্চ ৩২ বছর

সূত্র

বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য তথ্য জানতে এখানে ক্লিক করুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G