বেতন বৈষম্য দূরীকরণে কমিটি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

sorkarঅর্থমন্ত্রীকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিসভা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসমন্ত্রী সৈয়দ আশারাফ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।

এই কমিটির কার্যপরিধি হচ্ছে, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষে অনিষ্পন্ন কেসগুলোর পর্যালোচনা, বেতন স্কেলে বৈষম্যের বিষয়ে প্রাপ্ত অভিযোগগুলো পরীক্ষা নিরীক্ষান্তে এগুলো নিষ্পত্তির লক্ষে প্রয়োজনীয় সুপারিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পর্যালোচান্তে সুপারিশ প্রদান।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G