বেসরকারি সংস্থায় ৪০০ কর্মী নিয়োগ, নতুনদের জন্যও রয়েছে আবেদনের সুযোগ
বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি গ্রেডে ফিল্ড অফিসার পদে মোট ৪০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদ ও নিয়োগের বিবরণ
১. ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
- পদসংখ্যা: ২০০টি
- শিক্ষানবিশকাল: প্রথম ৬ মাস
- শিক্ষানবিশ অবস্থায় মাসিক বেতন-ভাতা: ২৪ হাজার ৫০০ টাকা
- স্থায়ী হওয়ার পর মাসিক মোট বেতন-ভাতা: ৩২ হাজার ৩৮০ টাকা
২. ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
- পদসংখ্যা: ২০০টি
- শিক্ষানবিশকাল: প্রথম ৬ মাস
- শিক্ষানবিশ অবস্থায় মাসিক বেতন-ভাতা: ২২ হাজার ৫০০ টাকা
- স্থায়ী হওয়ার পর মাসিক মোট বেতন-ভাতা: ২৯ হাজার ৫১০ টাকা
যেসব সুযোগ-সুবিধা পাবেন
নির্ধারিত বেতন ছাড়াও কর্মীরা বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস, বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা ও পেনশন সুবিধাও দেওয়া হবে।
এ ছাড়া মোটরসাইকেল ব্যবহার করলে জ্বালানি বাবদ মাসে ২ হাজার ১০০ টাকা এবং যানবাহন রক্ষণাবেক্ষণের জন্য ৫০০ টাকা ভাতা পাওয়া যাবে। তবে এ সুবিধা পেতে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদনের যোগ্যতা ও বয়স
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্ধারিত জোনের ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য চারটি ঠিকানা দেওয়া হয়েছে।
গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ):
বাড়ি নম্বর ৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীতে, বোর্ডবাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ):
বাসা নম্বর ৫৪৫, রোড নম্বর ১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ):
১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম, বিরাসার বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।
চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ):
খলীশাডুলি, হাজী বিল্লাল সাহেবের বাড়ি, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
আবেদনের শেষ সময় ২৮ নভেম্বর ২০২৬।
জামানত ও আর্থিক লেনদেনের বিষয়ে নির্দেশনা
নিয়োগসংক্রান্ত নির্দেশনায় জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, এই অর্থ লভ্যাংশসহ ফেরতযোগ্য।
এ ছাড়া সিদীপ জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা হয় না। বিশেষ করে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে সংস্থাটি টাকা গ্রহণ করে না। নিয়োগের কথা বলে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র প্রার্থীদের কাছে টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
প্রতি / এডি / শাআ






















