সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আগস্টে মিলতে পারে ৮ দিনের ছুটি

প্রকাশঃ আগস্ট ২, ২০২৬ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা পরিকল্পনা করে ছুটি নিলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের অবকাশ উপভোগ করার সুযোগ পাবেন। সাধারণ ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি যোগ করলেই এই দীর্ঘ বিরতির সুবিধা মিলতে পারে।

মাসের প্রথম দফার সুযোগ তৈরি হচ্ছে ৫ আগস্ট (বুধবার)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ওই দিন সরকারি সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও কেউ যদি ওই দিন নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে।

মাসের শেষ দিকেও একই ধরনের আরেকটি সুযোগ রয়েছে। ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। তবে এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এর পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেওয়া গেলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের বিরতি উপভোগ করা যাবে।

সরকারি বিধি অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি দিয়ে থাকে। তবে হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য নাও হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G