সূচকের সাথে লেনদেনও কমেছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_3_521858109দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমে গেছে। সেই সাথে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই চিত্র।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫০ পয়েন্ট হয়।

দুপুর ১টা ০৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক সামান্য কমে ১২ হাজার ১৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

প্রতিক্ষণ/এডি/ফরহাদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G