২০ শতাংশ লভ্যাংশ দেবে ইবিএল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

EBL_sm_847002045পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সুত্রে জানা যায়, আগামী ৩১ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের ইউনিক ট্রেড সেন্টারের (ইউটিসি) কনভেনশন হলে এই সভা হবে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫০ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ১১ পয়সা।

এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মার্চ।

প্রতিক্ষণ/এডি/সাবা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G